বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ
থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই: বিমানমন্ত্রী মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ হৃদরোগ হাসপাতালে ইয়াবাসহ চোর আটক, পুলিশে সোপর্দ সুন্দরবনের রিসোর্ট ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত  শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বাবা-মা হারানো তানভীর এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম, জেলায় চতুর্থ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর করার প্রয়োজন নেই। এয়ারপোর্ট তৈরি করতেও তো ১০ থেকে ১২ বছর সময় লাগে। সব মিলিয়ে চালু করতেও ১৫ বছর সময় লাগে। তাই আমরা জাপানের শর্ত মেনে নিয়েছি। থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট না চললেও আমাদের অভ্যন্তরীণ ফ্লাইট এখানে নিয়ে আসবো। কার্গো ফ্লাইট আছে, চার্টাড ফ্লাইট, ভিভিআইপি ফ্লাইটও আছে। পাশাপাশি আমরা বাজেট এয়ারলাইনস করার কথাও ভাবছি, সেগুলোও এখানে আসবে। তাই টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই।

বুধবার (৪ নভেম্বর) সন্ধায় হযরত শাহজালাল এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ত্রুটি নিয়ে এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ভিভিআইপি ফ্লাইটে সবার নজর বেশি। প্রধানমন্ত্রীর ফ্লাইটে সামান্য ত্রুটি ছিল এবং এটা হতে পারে। ঢাকা থেকে সবকিছু ঠিক ছিল কিন্তু জাপান থেকে ফেরার পর ফ্লাপে সমস্যা দেখা দেয়। আমরা অতিরিক্ত পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছিলাম। সবকিছু মেনেই গিয়েছি আমরা। বিমানটি ত্রুটি সারাতে যথেষ্ট সময় লাগে, তারপরও আমরা তিনবার ট্রায়াল দিয়ে প্রধানমন্ত্রীকে বিমানে নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার যে শঙ্কা করা হচ্ছে তেমন কিছুই ছিল না।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, ঘটনা যা ঘটেছিল তাই সেখানে দেখা গেছে। ঢাকা থেকে বিমানটি স্বাভাবিকভাবেই যায়। জাপান থেকে আসার সময় প্রকৌশলী আপত্তি জানিয়েছেন। আমরা ত্রুটি নিয়ে কনসার্ন, ভবিষ্যতে আরও নতুন বিমান আসছে।

লাগের হেন্ডেলিংয়ের বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীদের রেসপন্স খুবই ভালো। লাগেজ ও ব্যাগের কোনো সমস্যা হচ্ছেনা। ২০ মিনিটের মধ্যেই বেশিরভাগ যাত্রী লাগেজ পেয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর