বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত  শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বাবা-মা হারানো তানভীর এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম, জেলায় চতুর্থ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়: আনসার মহাপরিচালক নওগাঁয় ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মচারী নিহত নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কাজিপুরে আরচেস কর্তৃক শিক্ষা বৃত্তি পেলো অদম্য মেধাবী শিক্ষার্থীরা  পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।৪ নভেম্বর বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠান আয়োজন, সার্বিক নিরাপত্তা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহানাজ পারভীন ।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মিনহাজুল সালেকীন,
 উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,সহসভাপতি – আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিন,গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দিবসটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিফুটবল ম্যাচ,শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন, প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর