বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা; নয়ছয়ের অভিযোগ সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার তাড়াশে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ, আজান-নামাজ বন্ধ নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নওগাঁ প্রতিনিধি : / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আইনের ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।
অভিযানে আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের ক্ষতি হয়। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর