রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ টেক্ট্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কাজিপুর এর  ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় টেক্ট্রটাইলের হলরুমে সিরাজগঞ্জ টেক্ট্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র অধিদপ্তর ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক (সচিব) ড. মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজি

পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আল আমিন মিয়া।
সচিব আব্দুস সবুর বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোর শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বস্ত্র অধিদপ্তর একটি যুগান্তকারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রকৌশলীদের দক্ষ করে তোলার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি ঘোষণা করেন, শিক্ষার্থীদের দেশীয় কারিকুলামে পড়াশোনা শেষ করার পর বিশ্বমানের বাস্তব ও প্রায়োগিক শিক্ষা অর্জনের জন্য অন্তত ৬ মাসের জন্য চীনে পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিশ্বে দক্ষ জনশক্তিতে চীন এবং জাপানের অগ্রযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক উদ্যোগ ও দক্ষতার মাধ্যমে বিশ্ব বাজারে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি সেরা স্থান অর্জন করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর