বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা; নয়ছয়ের অভিযোগ সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার তাড়াশে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ, আজান-নামাজ বন্ধ নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আরচেস কর্তৃক শিক্ষা বৃত্তি পেলো অদম্য মেধাবী শিক্ষার্থীরা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কাজিপুরে আরচেস কর্তৃক call for humanity  শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায়   উচ্চ মাধ্যমিক  ২য় বর্ষের শিক্ষার্থীদেরকে ২য় দফায়  শিক্ষা বৃত্তি প্রদান   অনুষ্ঠান -২০২৬   অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর   উপজেলার একমাত্র বেসরকারি সামাজিক  সংগঠন আরচেস এর আয়োজনে আলমপুর  চৌরাস্তা  অত্র প্রতিষ্ঠানের আঞ্চলিক  কার্যালয়  হল রুমে  অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা,  গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপণ, চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে।এতে সভাপতি   হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এ্যডুকেশন সার্ভিসেস (আরচেস)  এর নির্বাহী পরিচালক বিশিষ্ট মানবাধিকার কর্মী   আবিদা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও   অতিরিক্ত জেলা প্রশাসক  মোহাম্মদ শাহাদাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুরের সহকারী কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।
এ সময়  প্রধান অতিথি,” শিক্ষার্থীদের দক্ষতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।’
অনুষ্ঠানের সমন্বয়ক আরচেস কাজিপুর এর অডিট অফিসার  জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ  আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রজিব ইসলাম ও লাবণ্য আক্তার। এ সময় উপস্থিত ছিলেন    আরচেস কাজিপুর এর জোনাল ম্যানেজার মোঃ রবিউল আউয়াল তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাবৃন্দ এবং শিক্ষাথীদের অবিভাবক।পরে অতিথি বৃন্দ এইচএসসি    ২য় বর্ষের  ২৫জন শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। সাথে প্রতি শিক্ষার্থী এবং অভিভাবক কে গাছের চারা তুলে দেন এবং অত্র  কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর