রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাবা-মা হারানো তানভীর এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম, জেলায় চতুর্থ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ছোটবেলাতেই হারিয়েছেন বাবা-মা। মাথার ওপর ছিল না বাবা-মায়ের স্নেহের ছায়া। সেই শূন্যতা বুকে নিয়েই ফুফুর বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন তানভীর হাসান তন্ময়। আজ সেই সংগ্রামের ফল মিলেছে। এইচএসসি-২০২৬ পরীক্ষায় মানবিক বিভাগে ১ হাজার ১২৫ নম্বর পেয়ে শেরপুর উপজেলায় প্রথম এবং বগুড়া জেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন তিনি। তিনি শেরপুরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শাকদহ গ্রামে ফুফুর বাড়িতে থেকেই বেড়ে উঠেছেন তানভীর। অভাব-অনটন আর একাকিত্বের মধ্য দিয়ে পথ চলতে হলেও পড়াশোনা থেকে মুখ ফেরাননি। এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাফল্যের পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি, জানতে চাইলে তানভীর বলেন, ‘এই ফলাফলের জন্য আমার ফুফু ও ফুপা এবং শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাঁরা আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন। এগুলো ছিল অসাধারণ।’
প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এবার কলেজটি থেকে মানবিক বিভাগে ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চারজন। এ ছাড়া এ গ্রেড পেয়েছেন ৪১ জন এবং এ মাইনাস ১৪ জন। অকৃতকার্য হয়েছেন ১২ জন।

এবার সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা গেলেও প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ফল তুলনামূলক ভালো হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শামসুজ্জামান শাহীন এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা আরও ভালো করার চেষ্টা করব।’

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদুজ্জামান হিমু বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়ানো আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর