বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের বড় পরাজয়, স্বীকার করলেন ভ্যান্স খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হামের টিকা অনিয়ম : তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার ফ্রান্সের তিন ব্লাড ব্যাংকের হিমাগারে সাইবার হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার

অনলাইন ডেস্ক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আমদানির উৎস বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের বিষয়ে ভারতের প্রস্তাব বিবেচনা করতে সম্মত হয়েছে কাতার। নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা গ্যাসের একটি অংশ ভারতকে দেওয়ার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল জানান, ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কিছু এলএনজি সংগ্রহের বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে ভারত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী কাতারের সঙ্গে পেট্রোনেটের বছরে ৭৫ লাখ মেট্রিক টন গ্যাস আমদানির চুক্তি রয়েছে। ২০২৮ সালের এপ্রিলে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেটি আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। ফলে ২০৪৮ সাল পর্যন্ত এ চুক্তির আওতায় গ্যাস সরবরাহের সুযোগ থাকছে।

বিবেক মিত্তাল বলেন, নবায়ন করা চুক্তির আওতায় গ্যাস সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের অনুরোধ বিবেচনায় নিয়ে কাতার তাদের বিকল্প উৎস থেকে কেনা গ্যাসের একটি নির্দিষ্ট অংশ সরবরাহ করতে পারে।

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের উডসাইডের স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। ২০৩০ সাল থেকে এ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া চেনিয়ার এনার্জির সঙ্গে ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার জন্য দুটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়া এবং রাস লাফান স্থাপনায় হামলার পর গত মার্চে এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে কাতারএনার্জি। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের কারণে আপাতত ডিসেম্বর পর্যন্ত সরবরাহ স্থগিত রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের পর জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজতে তৎপর হয়েছে ভারত। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটি। অন্যদিকে কাতারের সরবরাহ স্থগিত থাকায় পেট্রোনেট তিনটি এলএনজি ট্যাংকারের সময়ভিত্তিক ভাড়া চুক্তিও স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর