মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাগুরায় ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি : / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে অবস্থিত সেতু ব্রিকস  ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেতু ব্রিকস সদর উপজেলার চাউলিয়া বুজরুকশ্রীকুন্ডী এলাকায় অবস্থিত।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে সেতু ব্রিকস ইটভাটা মালিক সেতু মোল্যাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় ইটভাটার কার্যক্রম ও পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, জেলা পুলিশের একটি দল, পরিবেশ অধিদপ্তরের সদস্যবৃন্দ ও ভূমি অফিসের সদস্যবৃন্দরা  অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, ইটভাটায় প্রচলিত আইন ও পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পরিবেশদূষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ইটভাটায় আইন মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

স্থানীয় কয়েকজন জনসাধারণ জানান, ইটভাটার অনিয়ন্ত্রিত কার্যক্রমের ফলে বায়ুদূষণ, কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ইটভাটাগুলোকে প্রচলিত আইন মেনে পরিচালনার বিষয়ে প্রশাসনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর