মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জন্মের ছয় বছর আগেই দেখা হয়েছে’, গুগলের তথ্য নিয়ে সাদিয়া

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
- সংগৃহীত ছবি

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁদের বয়স নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার নিজের বয়স নিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তার বয়স ৩৩ বছর উল্লেখ থাকতে দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী।

শুধু বিস্ময় প্রকাশই নয়, অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায়ও জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্ম সাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের জন্ম সাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।

অভিনেত্রীর জানায়, তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর