বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর হরমুজে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের নতুন সিনেমায় চঞ্চল-তুষির সঙ্গে সিয়াম দেশের বাজারে আজকের স্বর্ণের দাম এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে বিতর্ক পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন সিনেমায় চঞ্চল-তুষির সঙ্গে সিয়াম

অনলাইন ডেস্ক: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
-চঞ্চল চৌধুরী ,নাজিফা তুষি ও সিয়াম আহমেদ

‘হাওয়া’ ও ‘প্রেশার কুকার’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এবার ‘আবার দেখা হলো’ নামের নতুন একটি সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ‘আন্ধার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতা ও প্রযোজকেরা।

সিনেমাটিতে আরো থাকছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

এ ছাড়া আরো কয়েকজন তারকার যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে নতুন কাজের বিষয়ে নাজিফা তুষি বলেন, আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর