মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন 

নওগাঁ প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে ব্যবহৃত মশারি কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ​অগ্নিকাণ্ডের প্রকৃত ও সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর