সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমকে নিয়ে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদের অসত্য বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে কেজিমোড়স্থ দলীয় কার্যালয়ে এনায়েতপুর থানা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম।

তিনি বলেন, ৭ই নভেম্বরের মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের মঞ্চকে ব্যবহার করে ক্লিন ইমেজের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে বিতর্কিত ও বহিস্কৃত বিএনপি নেতা আ: রশিদ
বলেছেন, ‘এমপি আলিম রাজনীতির ১২টা বাজিয়ে দিয়েছে’।

তার এই ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

​আ: রশিদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন।

অবিলম্বে এই অপপ্রচারকারী রশিদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এলাকার সাধারণ নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ সহ দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।

এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্জুর রহমান মন্জু সিকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলন থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর