সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬” অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”।

এছাড়া বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা।

“বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬” অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্ট, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথিরা।

এ বছর বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউট স্ট্যান্ডিং কানেক্টটিভিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

মনিটর এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬ এর পুরষ্কার পরবর্তী এক প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ এবং ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরষ্কারে ভূষিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর