এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। ম্যাচ দুটির মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর শুরু হবে সেমিফাইনাল।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয় এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬। ফুটবল ও ক্রিকেট দুই বিভাগের খেলা একসঙ্গে শুরু হলেও ইতিমধ্যে শেষ হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
ক্রিকেটে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
অন্যদিকে রাত ৮টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে লড়বে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
আজকের দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।