বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

অনলাইন ডেস্ক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দেশের মাটিতে বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তার দল।

এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় ও ১ ড্রয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর