রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
হুতিদের ছোড়া ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট গ্রহণ ইসরায়েলে কারাগারের ছবি তোলার অভিযোগে দুই জার্মান নাগরিক আটক শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা, মধ্যরাতে কবর খুঁড়ে দাফন করলেন মেয়ে-বোনেরা নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত গ্রেফতার ৫: মধুফাঁদ চক্রের মূল হোতা মামা, সঙ্গী ভাগনে ও তার স্ত্রী, যেভাবে ফাঁদে ফেলত বিত্তবান পুরুষদের দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩৪ মামলার আসামি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাত্র ৫ বলেই মোজাম্বিককে হারাল উগান্ডা

অনলাইন ডেস্ক: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
-সংগৃহীত ছবি

প্রতিপক্ষকে মাত্র ১৯ রানে অলআউট করে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে উগান্ডা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক উপ-বাছাইপর্বে মোজাম্বিকের বিপক্ষে মাত্র পাঁচ বলেই জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে আগামী বছরের আফ্রিকা অঞ্চলের ফাইনাল পর্বেও জায়গা নিশ্চিত করেছে উগান্ডা।

শনিবার নাইজেরিয়ার আবুজায় টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মোজাম্বিক। উদ্বোধনী জুটিতে জোয়াও হো ও জোসে বুলিলি ১২ রান যোগ করলেও এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। উগান্ডার বোলারদের তোপে মাত্র ১৯ রানেই গুটিয়ে যায় মোজাম্বিকের ইনিংস।

বল হাতে উগান্ডার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান জুমা মিয়াগি ও এনক কাসাইজা। চার ওভারে মাত্র সাত রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন মিয়াগি। অন্যদিকে ২.২ ওভারে চার রান দিয়ে চার উইকেট নেন কাসাইজা। আলপেশ রামজানি পান একটি উইকেট।

মোজাম্বিকের হয়ে সর্বোচ্চ চার রান করে করেন জোয়াও হো ও লরেন্স স্যালোমনে। দলের সাতজন ব্যাটারই কোনো রান করতে পারেননি।

জয়ের জন্য মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। রবিনসন ওবুয়া ও রাঘব ধাওয়ান মাত্র পাঁচ বলে জয় নিশ্চিত করেন। ফলে ম্যাচটি শেষ হয় উগান্ডার ১০ উইকেটে।
চলতি বাছাইপর্বে এটি উগান্ডার টানা চতুর্থ জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষেও ১২ ওভারের কম সময়ে ম্যাচ শেষ করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছিল দলটি।

টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আঞ্চলিক উপ-বাছাইপর্ব শেষ করার সুযোগও রয়েছে উগান্ডার সামনে। আজ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে নির্ধারিত হবে শীর্ষস্থান। চার ম্যাচে পূর্ণ আট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উগান্ডা। সমান অবস্থানে না থাকলেও রানরেটের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর