সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর গুলেরের কনুইয়ের ফাউল নিয়ে বিতর্ক, যা বললেন মরিনহো রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানকে সমর্থন মার্কিন সিনেটরের কিডনি রোগীদের ডায়ালিসিসে বেঁচে থাকার গল্প সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি সংকটে শরীয়তপুর সদর হাসপাতাল: ৭২ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ২২ কলেরা ভ্যাকসিন: বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে যা বললেন বিল গেটস প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলেরের কনুইয়ের ফাউল নিয়ে বিতর্ক, যা বললেন মরিনহো

অনলাইন ডেস্ক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
-আর্দা গুলেরে

গোল করে আলো কেড়েছেন। তবে মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়ালের তুর্কি মিডফিল্ডার আর্দা গুলেরের কনুইয়ের একটি ফাউল। এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও রিয়াল কোচ হোসে মরিনহো এতে বিতর্কের কোনো অবকাশ দেখছেন না। ম্যাচে জোড়া গোল পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে।

লা লিগায় গতকাল রিয়াল মাদ্রিদ-সেভিয়ার ম্যাচটি গোলশূন্য সমতায় ছিল। সেভিয়ার মিডফিল্ডার জেরার্ড ‘পেকু’ ফের্নান্দেসের সঙ্গে গুলেরের ওই ধাক্কা লাগা ও ফাউলের ঘটনায় লাল কার্ড না দেওয়ায় তেলে-বেগুনে জ্বলে ওঠেন সেভিয়ার কোচ লুইস গার্সিয়া প্লাসা। তার মতে, রেফারির এই ভুলের কারণে তার দল ‘১১ জনের পরিবর্তে ১০ জন নিয়ে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।’

তবে মরিনহোর দাবি, প্রতিপক্ষ কোচ এই আলোচনা তুলে আসলে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের লজ্জা থেকে সবার নজর অন্য দিকে সরানোর চেষ্টা করছেন।

গুলের, কিলিয়ান এমবাপে ও ইয়ান দিওমান্দের করা গোলে সেভিয়ার বিপক্ষে জয় পেলেও, আগামী সপ্তাহের এল ক্লাসিকোয় নামার আগে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ম্যাচ শেষে গুলেরের বিতর্ক নিয়ে মরিনহো আরও বলেন,‘লোকে যা হয়েছে বলে দাবি করছে, তার প্রমাণ কেউ আমাকে দেখাতে পারেনি। কোনো ছবি বা ফুটেজই নেই। আমি নিজে টিভি ফুটেজ চেয়েছি, এমনকি ট্যাকটিক্যাল ক্যামেরার দায়িত্বে থাকা আমার স্টাফদের কাছেও ছবি চেয়েছি; কিন্তু যে ঘটনা নিয়ে এত কথা হচ্ছে আর লুইস (গার্সিয়া প্লাসা) যে কারণে চটেছে, তার বিন্দুমাত্র কোনো প্রমাণ আমি দেখিনি।’

অন্যদিকে, গার্সিয়া প্লাসা জোর দিয়ে বলেন, ‘আজকের ম্যাচে ২৫ মিনিটের মাথা থেকেই আমাদের একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলা উচিত ছিল—১১ জনের বিপক্ষে ১০ জন। ওই ঘটনার পর আমি আর ম্যাচ নিয়ে কথাই বলতে চাই না। এটা অবিশ্বাস্য! আমি নিজে দেখেছি। পেকু তো অর্ধেকের সময় এসে বলছিল যে “ও আমাকে মেরেছে।” ওটা পরিষ্কার লাল কার্ড ছিল।’

সান্তিয়াগো বার্নাবেউতে রিয়ালের এই জয়টি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহের সূচনা করে দিল। আন্তর্জাতিক বিরতির পর টানা তিনটি ম্যাচে জয় নিয়ে তারা এখন চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে, আর এর পরপরই ক্যাম্প ন্যু-তে মুখোমুখি হবে এল ক্লাসিকোর।

এই ম্যাচেরই এক দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৫-২ গোলে রিয়াল বেতিসকে হারায়—যে ম্যাচে বেতিসের জিওভানি লো সেলসোর একটি দৃষ্টিনন্দন গোল আগের হ্যান্ডবলের কারণে বাতিল করা হয়েছিল। সেই ম্যাচটি দেখেছেন কি না জানতে চাইলে মরিনিয়ো জানান, তিনি তা দেখেননি।

মরিনহো বলেন, ‘সত্যি বলছি আমি ওই ম্যাচ দেখিনি। আমি দেখছিলাম বায়ার্ন মিউনিখ বনাম লাইপজিগের খেলা। পরে অবশ্য নানান কিছু শুনেছি। তবে এতে আমি অবাক হইনি। এগুলো এখন নিয়মিত ঘটনার মতোই হয়ে গেছে (একদম সাধারণ বিষয়)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর