রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ
সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা গোল করেও মায়ামির ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না মেসি তিন সংস্থা একীভূত করে যাত্রা শুরু করলো ‘ইনভেস্ট বাংলাদেশ’ মার্কিন সেনাবাহিনীতে ২০২৫ সালে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে মফস্বলে গড়ে উঠেছে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কক্সবাজারে দুবাইপ্রবাসী ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া ইউনিয়নের মকবুল সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১৫ জানায়, কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দুবাইপ্রবাসী ওমর ফারুককে হত্যার ঘটনায় নাহিদ মোর্শেদ চাঁদ (২৫) মূল পরিকল্পনাকারী ও মামলার এক নম্বর আসামি।

নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

মামলার এজাহার ও র‍্যাবের তথ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাতে নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবরসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১৫ জানায়, আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়ার আবু তাহেরের ছেলে।

গ্রেফতার সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথি পর্যালোচনায় নাহিদ মোর্শেদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার আগের মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার আসামিকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর