সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোল করেও মায়ামির ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না মেসি

অনলাইন ডেস্ক: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গোল করেও এক মাস ধরে জয়হীন ইন্টার মায়ামিকে জয়ের পথে ফেরাতে পারলেন না লিওনেল মেসি। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে আরও একবার হতাশ হতে হলো মেসির দলকে। সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার।

ম্যাচের শুরু থেকেই জয়ের আশায় ছিল মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে টরন্টোর হয়ে প্রথম গোল করেন জশ সার্জেন্ট। এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক ইটিয়েন জুনিয়র। ফলে কঠিন চাপে পড়ে যায় মায়ামি।

ম্যাচের শেষ দিকে অবশ্য আশা জাগান মেসি। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে রদ্রিগো দে পলের বাড়ানো নিখুঁত বল পেয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। গোলটি মায়ামিকে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করে দিলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি তারা।

এই হারের ফলে প্রায় এক মাস ধরে জয়হীন রইল মেসির দল। এর আগে লিগস কাপের প্রথম রাউন্ড থেকেই টানা দুই হারে বিদায় নিতে হয়েছিল তাদের। গত সপ্তাহে ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় পরাজয়ের পর ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি।

টরন্টোর বিপক্ষে হার তাদের পয়েন্ট টেবিলের অবস্থানেও চাপ বাড়িয়েছে। ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে থাকা ন্যাশভিল এখন মায়ামির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা অবশ্য এখনো দ্বিতীয় স্থানে রয়েছে।

প্লে-অফের প্রথম পর্বে ঘরের মাঠে খেলার সুবিধা নিশ্চিত করাই এখন মায়ামির বড় চ্যালেঞ্জ। মেসি গোল করেও দলকে জয়ের পথে ফেরাতে না পারায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর