বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সামরিক হস্তক্ষেপের বৈধতা তৈরিতে পশ্চিমা গণমাধ্যম যেভাবে কাজ করে পাকিস্তানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেফতার হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ আত্মহত্যার কথাও ভেবেছিলেন রুনি! ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আত্মহত্যার কথাও ভেবেছিলেন রুনি!

অনলাইন ডেস্ক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফুটবল মাঠে ছিলেন দুর্দান্ত আত্মবিশ্বাসী ও লড়াকু। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করা কিংবা দলের কঠিন সময়ে দায়িত্ব নেওয়া সবকিছুতেই ছিল তার দক্ষতা। কিন্তু মাঠের বাইরের জীবনটা যে সব সময় এতটা সহজ ছিল না, তা এবার অকপটে জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েন রুনি। এমনকি জীবনের এক কঠিন সময়ে আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টে নিজের জীবনের সেই কঠিন অধ্যায় নিয়ে কথা বলেন রুনি।

২০০৯ সালের দিকে, যখন ছেলে কাইয়ের জন্ম হয়, তখন মানসিকভাবে বেশ কঠিন সময় পার করছিলেন রুনি। নিজের ভেতরের সমস্যাগুলো সামলাতে না পেরে ক্রমেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই সাবেক ফুটবলার।

রুনি বলেন, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই অনেক কষ্ট হচ্ছিল। আমি চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেই নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতাম।

সেই সময়ের ভয়াবহ মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে রুনি জানান, একপর্যায়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। মানুষের সঙ্গে মিশতে কিংবা বাইরে বের হতেও ইচ্ছা করত না তার।

রুনি বলেন, আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে আত্মহত্যার চিন্তা মাথায় আসছিল। আমি কারও আশপাশে থাকতে চাইতাম না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না, এমনকি দোকানেও যেতে ইচ্ছা করত না।

ফুটবল মাঠে স্বাচ্ছন্দ্যবোধ করলেও জীবনের অন্যান্য ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে যে ভীষণ সংগ্রাম করতে হয়েছে, সেটিও তুলে ধরেছেন তিনি। রুনি বলেন, ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কিন্তু এর বাইরে সবকিছু নিয়েই আমাকে সত্যিই অনেক লড়াই করতে হয়েছে।

ইংল্যান্ডের হয়ে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলেছেন। ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও ব্যক্তিগত অর্জন থাকলেও তার এই স্বীকারোক্তি মনে করিয়ে দেয়, সাফল্যের আড়ালেও একজন মানুষকে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর