বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সামরিক হস্তক্ষেপের বৈধতা তৈরিতে পশ্চিমা গণমাধ্যম যেভাবে কাজ করে পাকিস্তানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেফতার হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ আত্মহত্যার কথাও ভেবেছিলেন রুনি! ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ

অনলাইন ডেস্ক : / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর গ্রেফতারের ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উত্তরার ওই বাড়িটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের। তিনি ঠিক কত দিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। ওসি খালিদ মুনসুর বলেন, মামলাগুলোর বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে এবং সবগুলো মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তাও যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর