রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইন ও বিস্ফোরক আইনে ১২,ডাকাতির প্রস্তুতি ১,মাদক মামলায় ২,পরোয়ানা ১ জনসহ ডিএমপি ১১ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-নয়ন (৩০),রনি হোসেন (২৭),সজীব (২৩),সুজন (২০),মনির (১৯), শিহাব (২৪),আবির আহমেদ (২২),রুবেল রানা (২৮),শামীম মিরোহ (৩৩),মারুফ (২৫), দেলোয়ার (২২),রুবেল (২৮),তানভীর আহমেদ (৩২),বিল্লাল হোসেন (৪১), আবুল বাশার (৪৭),কাজী নুরুল আমিন তুহিন (৫৫), সাব্বির (২৬),জাকারিয়া শাওন (২৫), শাওম আহমেদ সীমান্ত (২১),মাকসুদ (৩৬), মহাসিন আকন্দ (২৪),কবির আহমেদ (৩৮), সোহাগ (৩২),রাশেদ আলী (২৪),সবুজ (২৭), মাহি হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)।
এসময় তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পুরিয়া গাঁজাসহ অবিস্ফোরিত ২ টি ককটেল উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (১৭ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।