বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন উত্তরা পশ্চিম থানার অভিযানে নি ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর উপজেলার বেতগাড়ী এলাকার খলিলুর রহমানের ছেলে নাইমুর রহমান (৩০), একই এলাকার মৃত শাজাহান আলী সরকারের ছেলে কাওছার সরকার (২৪) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বড়চাঁপুর এলাকার শ্রী নবো চন্দ্র দাসের ছেলে শ্রী নিরাঞ্জন চন্দ্র দাস (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে রবিবার বিকেল ৫টা ২৫ মিনিটে শেরপুর থানাধীন সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী গ্রামস্থ পেন্টাগন হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে বটগাছের নিচে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৩০ পিচ ইয়াবাসহ নাইমুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
​অপরদিকে, দ্বিতীয় অভিযানে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. কাওছার সরকার ও শ্রী নিরাঞ্জন চন্দ্র দাসকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু করা হয়।

​শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক এসব অভিযানে মোট ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর