বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন উত্তরা পশ্চিম থানার অভিযানে নি ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও অঙ্গসংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে প্রশ্নের জবাবে এসব বলেন এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে বিজিবি আছে, আনসার আছে।
এসআরবির, দুইটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে। তারা দিনরাত সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মূখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে, শুধু গোপালগঞ্জ না, সারা দেশেই, আমরা চেষ্টা করব যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর