বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন বেথেল

অনলাইন ডেস্ক: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
- জ্যাকব বেথেল। সংগৃহীত ছবি

হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। এবার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার লক্ষ্যে আসন্ন আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। একই চোটের কারণে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা বিবেচনায় নিয়ে আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম  দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ডান হাঁটুর কার্টিলেজের সমস্যার কারণে বেথেলের আরও এক দফা অস্ত্রোপচার প্রয়োজন। ফলে বড়দিনের ছুটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর খেলার সম্ভাবনা নেই।

গত জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন বেথেল। শুরুতে ধারণা করা হয়েছিল, হাঁটুর চোটের কারণে এক মাসের মতো বিশ্রামে থাকতে হবে তাঁকে। কিন্তু পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর হাঁটুর কার্টিলেজে সমস্যা শনাক্ত করেন। এরপর অস্ত্রোপচারও করাতে হয় এই অলরাউন্ডারকে।

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তাঁর। তবে হাঁটুতে নতুন করে ব্যথা ও ফোলাভাব দেখা দেওয়ায় শেষ পর্যন্ত মাঠে ফেরা হয়নি। এবার নতুন অস্ত্রোপচারের সিদ্ধান্তে আরও দীর্ঘ হচ্ছে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ছেড়ে দেওয়ার পর আগামী ডিসেম্বরের আইপিএল নিলামেও নাম নিবন্ধন করবেন না বেথেল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী বছর ইংল্যান্ডের সামনে রয়েছে অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এসব আসরের আগে শতভাগ ফিট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই আইপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

আইপিএলে দুই মৌসুম খেললেও প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সুযোগ পাননি বেথেল। ২০২৫ সালে নিজের প্রথম আসরে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তাঁর। চলতি মৌসুমেও ভারতে ব্যাট হাতে ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়েন তিনি।

বেথেলের মতো আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ পেসার জশ টাংও। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও আগামী বছরের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে সময় দিতে চান তিনি।

এদিকে আসন্ন আইপিএল নিলামের আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে বেন ডাকেট ও রেহান আহমেদকে। অন্যদিকে ট্রেডিংয়ের মাধ্যমে স্যাম কারান যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর