বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
রোগী সেজে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে গিয়ে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন  কাজিপুরে  পদোন্নতি জনিত  বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান  কে  ক্যাবের বিদায় সংবর্ধনা  শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুম শুরু, আখ চাষের লক্ষ্যমাত্র ৩৭০০ একর শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগের শিকার মোহনা টিভির এমডি! এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক প্রদর্শনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  পদোন্নতি জনিত  বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান  কে  ক্যাবের বিদায় সংবর্ধনা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের  পদোন্নতি  জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে কনজুমার এসোসিয়েশন অফ  বাংলাদেশ (ক্যাব)  কাজিপুর উপজেলা শাখা  ইউনিট।
১লা সেপ্টেম্বর মঙ্গলবার   উপজেলা  পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিদায়ী ইউএনও এর সফল কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন কনজুমার এসোসিয়েশন অফ  বাংলাদেশ ( ক্যাব) কাজিপুর উপজেলা  ইউনিটের সভাপতি সিমান্ত বাজার মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক  মোঃ আতিকুল ইসলাম ,সহসভাপতি খুদবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক   এস এম সেলিম রেজা,  উপদেষ্টা সদস্য  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার, সাধারণ সম্পাদক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজিপুর প্রেসক্লাবের সভাপতি  জহুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এস এম নুরুল ইসলাম, লুৎফর রহমান, গাজী আব্দুর রশিদ তারা, সদস্য আমিনুল মোমেনিন সম্রাট,টি এম শরিফুল ইসলাম,  প্রভাষক  আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সদস্য আবু তৈয়ব সুজয়  সহ আরও অনেকে। উল্লেখ যে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ১০ মাস অধিক সময়ে  কাজিপুর উপজেলায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।তার সৃজনশীলতা  মেধা ও মনন চিন্তাচেকনা দিয়ে কাজিপুর কে করেছেন আমুল পরিবর্তন।  তিনি জনবান্ধব একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজিপুর কে অনেকটা বদলে দিয়েছেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে নরসিংদী  জেলা অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হয়েছেন।কাজিপুর ক্যাবের  পক্ষ থেকে তার নতুন কর্মস্থলে মঙ্গল কামনা করে তার ভবিষ্যৎ জীবনে আরও পদোন্নতি হোক আগামী পথচলা আরও সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর