বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুম শুরু, আখ চাষের লক্ষ্যমাত্র ৩৭০০ একর

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুম শুরু,আখ চাষের লক্ষ্যমাত্র ৩৭০০ একর । দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের আওতাধীন এলাকায় চলতি ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  (০১ সেপ্টেম্বর-২০২৬)সদর সাবজোনের ১ ও ২ নম্বর ইউনিটের আখচাষিদের জমিতে এসটিপি বা সুগারকেন ট্রেঞ্চ পদ্ধতি ও সরাসরি পদ্ধতিতে আখ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনের মধ্যদিয়ে একি সাথে চিনিকলের আওতাধীন ১০টি সাবজোনের ৮৮টি ইউনিটে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

সদর সাবজোনের আখচাষি তরিকুল ইসলাম, কাঞ্চন ও আলম এর জমিতে আয়োজিত আখচাষ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পেটিএম) কৃষিবিদ মো: আমিনুল ইসলাম।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আব্দুর রউফের সভাপতিত্বে আখচাষ কার্যক্রম অনুষ্ঠানে মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, উপ-মহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) এ কে এম শফিউল আযম, উপ-ব্যবস্থাপক (সিপি) লিটন কুমার মন্ডল, চিনিকল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম,শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতার,সাধারণ সম্পাদক জায়েদ হোসেন এবং সদর সাবজোন প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষিরা এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আখ একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। সঠিক সময়ে রোপণ, উন্নত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে চাষিরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন উল্লেখ করে তিনি আরও জানান, চাষিদের উৎসাহিত করতে নির্ধারণ করা হয়েছে, মিলগেটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা এবং বাহির কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা ।

চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে জয়পুরহাট চিনিকলের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৭শ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বেশি লাভের আশায় নির্ধারিত সময়ের মধ্যে জমি প্রস্তুত করে আগাম ও উচ্চফলনশীল জাতের আখ রোপণের জন্য চাষিদের প্রতি আহ্বান ও জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর