বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে? দেশের বাজারে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া সিআরবিসি বাজারে স্থানীয় জনতা কর্তৃক অবৈধ দখল উচ্ছেদকে কেন্দ্র করে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, জামায়াত নেতা আরিফুল ইসলাম২ হাসানসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে থানা চড়িয়া সিআরবিসি বাজারে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম হাসু ও তার পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আশরাফুল ইসলাম হাসুর ভাই আরিফুল ইসলাম হাসান। এ সময় তিনি তার ভাই, তার ও এলাকার সন্মানিত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনাটির সঙ্গে আশরাফুল ইসলাম হাসু কিংবা তাদের পরিবারের সদস্যদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

আরিফুল ইসলাম হাসান বলেন, সলঙ্গা থানার সি.আর.বি.সি বাজার এলাকায় দীর্ঘ দিন যাবৎ আব্দুল হাকিম ও তার ছেলে শামীম সড়ক ও জনপদ বিভাগের যায়গায় একটি হোটেল স্থাপন করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট অফিসে অভিযোগ করেন। অভিযোগের পর সংশ্লিষ্ট দপ্তর থেকে হোটেলটি তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়াে নির্দেশ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলটি সরিয়ে না নেওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হোটেলটি ভাঙচুর করে সেখানে কাঁচাবাজার বসানোর উদ্যোগ নেয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

আরিফুল ইসলাম বলেন, হোটেল ভাঙচুরের সময় আমার ভাই মো. আশরাফুল ইসলাম হাসুসহ আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না। অথচ পরবর্তীতে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, আশরাফুল ইসলাম হাসু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক পরিচয় ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সন্মেলনে আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, আনোয়ার হোসেন সুরতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর