শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদকঃ / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও দেশের সংকট উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বগুড়ার শিবগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্কুল বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য বাস দুটি হস্তান্তর করা হয়।

এ সময় মীর শাহে আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরো সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল।

সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। দেশের সব সংকট উত্তরণেও তিনি নিরলসভাবে কাজ করছেন।’চচ

বাস হস্তান্তর অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় দুর্ঘটনায় একটি পা হারায় মাহফুজ।

শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়নি। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে।সাক্ষাৎকালে মাহফুজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক কষ্টের কথা জানতে পেরে নিজের তহবিল থেকে মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করার কথা জানান তিনি। একই সঙ্গে তার পড়াশোনার সব খরচের দায়িত্ব নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর