ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে সিরাজগঞ্জে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
জেলা প্রশাসন, পূর্ত ভবন ও সিভিল সার্জন কার্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন কাজে অংশ নেন সকলে।
র্যালিতে জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খা বিভাগের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও স্কাউটের ইউনিট সদস্যরা অংশ নেয়।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিভিল সার্জন ডা. নুরুল আমিন, পৌর প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এজন্য জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।