শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আল আমিন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার গাজীপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। শনিবার দুপুরে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করার সময় আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ওই নারী সেখান থেকে বাইরে বের হলে বাইরে দাঁড়িয়ে থাকা ধৃত আসামি আলআমিন তার গলা ধরে পুনরায় বাথরুমে প্রবেশ করায়। এ সময় আসামি জনি ওই নারীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং তাকে ধর্ষণ করে। এরপরে, আসামি আলআমিনও ধর্ষণ করে। পরবর্তীতে, সেই ধারণ করা ভিডিও আসামিরা অন্যত্র স্থানান্তর করে। এরপর থেকে আসামিরা ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।
সর্বশেষ গত ২ আগস্ট, অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে হুমকি প্রদান করে। এই ঘটনায় গত ২০ আগস্ট, ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলা দায়ের করেন ঘটনার পরে থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানার  ভাওরাইদ মোড় থেকে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর