গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজাসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগমের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।