শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুতিনের দপ্তরের সাথে কাজ অব্যাহত রাখার ঘোষণা মেলানিয়ার

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর এবং ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, আমি আমার মানবিক কাজ চালিয়ে যেতে এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে পুনরায় একত্রিত করার প্রচেষ্টায় প্রতিশ্রুতবদ্ধ। মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া প্রতিটি শিশু আমাদের সবাইকে একটি সুন্দর পৃথিবীর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

এর আগে গত ২৫ নভেম্বর রাশিয়ায় নিযুক্ত শিশুদের অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লভোভা-বেলোভা রাশিয়া ও ইউক্রেনের সন্তানদের তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অব্যাহত প্রচেষ্টার জন্য মেলানিয়া ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

গত ২০ নভেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ফার্স্ট লেডি আশা প্রকাশ করেন যে, গ্রোগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বরের বড়দিনের আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। উক্ত সাক্ষাৎকারে তিনি খেরসন অঞ্চলের আলিয়োশকি এলাকায় পরিচালিত মানবিক কার্যক্রমকে এক বিশাল সাফল্য হিসেবেও বর্ণনা করেন।

গত অক্টোবরের শেষদিকে মেলানিয়া ট্রাম্পের সহায়তায় মস্কো ও কিভ আলিয়োশকি শহরে একটি মানবিক কার্যক্রম পরিচালনায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়। এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর মস্কো সময় ভোর ৪টা থেকে রুশ সশস্ত্র বাহিনী খেরসন অভিমুখে যুদ্ধবিরতি ঘোষণা করে, যাতে আলিয়োশকিতে মানবিক মিশন চালুর প্রস্তুতি নেওয়া যায়। পরবর্তীতে ৩০ অক্টোবর সেখানে স্থানীয় অধিবাসীদের মাঝে কয়েক ডজন টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এবং যারা শহরটি ছাড়তে চেয়েছিলেন, তারা নিরাপদে রাশিয়া কিংবা ইউক্রেনের অন্যান্য স্থানে চলে যাওয়ার সুযোগ পান।

সূত্র: তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর