শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় ১০ জন,শেরেবাংলা নগর থানায় ৩ জন, তেজগাঁও থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াছিন আরাফাত (১৯), মো. ইসাহাক (২৮), মো. মেহেদী হাসান তনু (২৭), মো. তাইজউদ্দিন ওরফে কাহল (৪৫), মো. বাবুল (৫৬), মো. জামাল হোসেন (২৮), মো. আবু তাহের (৪৮), মো. রানা মিয়া ( বয়স উল্লেখ নাই), মো. ফয়সাল ( বয়স উল্লেখ নাই),মো. ইমতিয়াজ (৩০), মো. হেলাল (২১), মো. রাজু (৪১),মো. সোহেল (৩২),মো. লিটন (৪২),তাজউদ্দিন (৪৩),দুলাল হোসেন (৫০), সোহাগ খান (২৫),রহিম (২২),মো. আমির হোসেন (২১),মো. শাহিল ওরফে সোহেল (৪৫), মো. মুন্না (২০) ও মো. সাহিন (২৫)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জহির রায়হান (৪৭), মো. জোবায়ের (১৯),মাহমুদুল হাসান সোহেল (৩৯),মো. মোস্তফা (২৩),মো. কাশেম (২৪), মো.রিফাত (২১),মো. সাব্বির (১৯), মো. আহাদ ওরফে রুম্মান (৩০), মো. মাহবুব (২৪) ও মো. মিলন মিয়া (২৬)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. অলিউল্লাহ শেখ (৩৪), মো. মুন্না (২২) ও মো. আলী (২১)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. লিমন (১৯),মো. মানিক (৩৭), মো. রাজন মিয়া (২৮),রাকিব হাওলাদার (২০), মো. আল আমিন (২২),মো. উজ্জল (২৮), সন্যাসী মন্ডল (২৭),মো. রাজিব (৩৯), মো. আরাফাত সানী (২৩),মো. শাহ আলম (৪৮), মো. মশিউর রহমান (২২) ও মো. আবুল হোসেন ওরফে খোকন মীর (৩৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-হাম্মদ রমজান (২০), রকি চন্দ্র সরকার (২৪),মো. রাশেদ (২৬), মো. সুমন মিয়া (২০), মো. তাহামিম হোসেন হৃদয় (২০), মো. আ. রহমান সাগর (১৯) ও ফজলে রাব্বি ওরফে ফয়সল (২২)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সাইদুল ইসলাম (৪৫), মো. নাঈম ওরফে লতিফুল ইসলাম (২৯),আব্দুল হিরণ (৪৪), রতন কান্তি দেব (৬১), মো. লিটন হোসেন (৪২),হেলাল (২৬), আব্বাস (৪০), সাজু (৩৮),ফাইজুর রহমান (২২) ও মো. নাজমুল হাসান (২৪)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর