শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও বেলকুচিতে উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক রহিজ বেপারী ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম মোস্তফার বিরুদ্ধে এনায়েতপুর থানায় হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দৌলতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পেস্কক সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে পথ সভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এছাড়া বেলকুচি উপজেলার দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আশরাফ আলীর মৃত্যুকে কেন্দ্র করে বেলকুচি উপজেলা সেচ্ছসেবকদলের যুগ্মআহ্বায়ক রহিজ বেপারী ও ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম মোস্তফা সহ দলীয় সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজিজুল হক পলাশ, উপজেলা বিএনপির সদস্য সেলিম খান লিটন ও উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রাজিব হোসেন প্রমূখ।

এসময় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর