রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক ঢাকার রাস্তায় ফুল বিক্রেতার সঙ্গে নাচলেন ওটিলিয়া শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

দিনাজপুর প্রতিনিধি : / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল থেকে রাত ও ভোর পর্যন্ত ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। এরই মধ্যে জেলার তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২৬ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৫ ডিগ্রিতে। ২৭ ও ২৮ নভেম্বর তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে।

শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘ভোরে ফজরের নামাজের সময় উঠে দেখি চারদিকে অনেক কুয়াশা। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীত বেশি অনুভূত হচ্ছে। রাতে লেপ বা কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে।’

শশরা গ্রামের বাসিন্দা আলী আকবর বলেন, শহরের তুলনায় গ্রামে শীত বেশি। বিকেলের পর থেকেই হিমেল বাতাসের সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে। গরু-ছাগলসহ গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষা করতে গোয়ালঘরে বাতি জ্বালিয়ে উষ্ণ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অনেকে পশুর জন্য চট দিয়ে তৈরি পোশাকও ব্যবহার করছেন।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বরের প্রথম ভাগে তাপমাত্রা আরও কমে এ অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে। এ সময় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর