রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক ঢাকার রাস্তায় ফুল বিক্রেতার সঙ্গে নাচলেন ওটিলিয়া শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি

অনলাইন ডেস্ক: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস ও অকার্যকর হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। বিশেষ করে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এমন দাবি করেছেন।

পশ্চিম এশিয়া সংবাদ সংস্থার (ওয়ানা) বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে মোহেব্বি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আগের মতো কার্যকর নেই। ইরানের হামলায় অঞ্চলটির কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো এখন আর কার্যক্রম পরিচালনার উপযোগী নয়।

তার দাবি, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র এখন বিকল্প অবস্থান খুঁজছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে আফ্রিকার বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে দেশটি। এ ক্ষেত্রে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত কয়েক মাসে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় সামরিক অবকাঠামো, সরঞ্জাম ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে এসেছে।

তবে ইরানের হামলায় মার্কিন সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তেহরান দাবি করছে, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে কিংবা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য, ইরানের অধিকাংশ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে। ফলে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে।

আফ্রিকায় নতুন ঘাঁটি স্থাপনের বিষয়ে আইআরজিসির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে হর্ন অব আফ্রিকার কৌশলগত অবস্থান, লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌপথ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে আফ্রিকার সংযোগের কারণে অঞ্চলটি আন্তর্জাতিক সামরিক শক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ।

তবে কেনিয়া বা হর্ন অব আফ্রিকায় নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও পরিকল্পনার তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি আপাতত আইআরজিসি মুখপাত্রের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর