রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক ঢাকার রাস্তায় ফুল বিক্রেতার সঙ্গে নাচলেন ওটিলিয়া শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রবিবার নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে তিনি এ মন্তব্য করেন।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে এজেন্টদের উপস্থিতি ভালো নির্বাচন নিশ্চিত করার অন্যতম কারণ ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে নিজেদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট রেখেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন বা কারসাজির সুযোগ রাখা হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এই নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচনে সহিংসতা কমে আসার বিষয়টি তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সহিংসতায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন শহীদ শরিফ ওসমান হাদি। আরেকটি ঘটনায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত একজন পরে হাসপাতালে মারা যান। নির্বাচনের দিন কোথাও ঘুষি, মারামারির ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবো না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পারবে।

অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অভিযোগকারীরা সুনির্দিষ্ট তথ্য দেন না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষী— এসব তথ্য না দিয়ে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরেন সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনি ফলাফল নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে যেতে পারেন। বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন এবং আপিল নিষ্পত্তির জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের মামলার ফলাফলও এখন পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর