মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইমরান খানকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার আসন্ন ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা হয়নি ইংল্যান্ডের জনপ্রিয় দুই ধারাভাষ্যকার মাইক আথারটন ও নাসের হুসেইনের। প্রশ্ন উঠেছে, ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার নেওয়া এবং সেই বিষয়ে সরব হওয়ার কারণেই কি বাদ পড়তে হলো তাদের?

গেল শনিবার ত্রিদেশীয় সিরিজের জন্য ৬ সদস্যের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করে পিসিবি। তবে সেই তালিকায় দেখা যায়নি আথারটন ও নাসের হুসেইনের নাম। ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচে এই দুই অভিজ্ঞ ধারাভাষ্যকারের উপস্থিতি যেখানে নিয়মিত ঘটনা, সেখানে এই সিরিজে তাদের অনুপস্থিতি জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

বিতর্কের সূত্রপাত চলতি বছর ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের টেস্ট সিরিজ চলাকালে। সে সময় পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেইমান খানের সাক্ষাৎকার নেন আথারটন। প্রায় ১৮ মিনিটের ওই সাক্ষাৎকার ঘিরে তৈরি হয় বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিষয়টি নিয়ে অসন্তোষ জানায়। এমনকি সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে খেলতে না নামার হুমকিও দিয়েছিল পিসিবি। তবে শেষপর্যন্ত সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

পরবর্তী সময়ে ইংল্যান্ডের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইনের সঙ্গে একটি পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেন আথারটন। সেখানে ইমরান খানের দুই ছেলের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। পাশাপাশি পাকিস্তান ইমরান খানকে জনজীবন থেকে মুছে ফেলার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন আথারটন।

এর প্রায় দুই মাস পর ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেল থেকে এই দুই ধারাভাষ্যকারের বাদ পড়া নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও ইমরান খানের সাক্ষাৎকার কিংবা এ নিয়ে তাদের অবস্থানকে বাদ পড়ার কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি। তবুও দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েই চলছে আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর