শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি: আইজিপি উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার ১ পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ, বিশ্ববিদ্যালয় হোস্টেলে বিশেষ ফ্যান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে মারুফ তালুকদার নামের এক যুবক নিজ বাড়ীতে ডেকে নিয়ে আকরামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মারুফ উপজেলার খোসালপুর গয়হাট্রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নিহত আকরাম হোসেন কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির আঙিনায় আকরামের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। নিহতের ঘার, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহৃ দেখে সন্ধ্যায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আকরামের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে। মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হত্যাকান্ডের সাথে জড়িত আসামি মারুফকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পিতা আব্দুর রহিম থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আকরাম হত্যার রহস্য উন্মোচন করতে ইতিমধ্যে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর