শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ, বিশ্ববিদ্যালয় হোস্টেলে বিশেষ ফ্যান শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ নতুন দামে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩

অনলাইন ডেস্ক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
-প্রতীকী ছবি।

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ১৩৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে জেলা পুলিশ।

শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় খুন, খুনসহ ডাকাতি বা যৌতুকের জন্য হত্যার মতো বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। তবে এই সময়ে ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ অন্যান্য খাতে ৪৪টি মামলা দায়ের করা হয়। এরফলে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ৪৭টিতে।

এছাড়া একই সময়ে মোট ১৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলার ৫১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১৩ জনসহ মোট ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৮জন মাদক কারবারি ও মাদকসেবিকে গ্রেফতার করা হয়। এই অভিযানগুলোতে ১টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ২১০ পিস ইয়াবা, ৪৩৩ পিস ট্যাপেন্টাডল এবং ২শ’ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।

জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ৭৯১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৯ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর