বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত, এবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সিরিয়ার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

অনলাইন ডেস্ক: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় দুটির বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না। তবে শুধু ২০২৬ সালের পরীক্ষার্থীরাই নন, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে শর্ত হলো, আগের বছরগুলোতে অকৃতকার্য শিক্ষার্থীদের ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ অথবা বৈধ নিবন্ধন থাকতে হবে।

অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরপর দুই বা তিন বছর ধরে অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে সম্পূরক পরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড। এ প্রক্রিয়া ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর