হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘনকারী জাহাজ, নৌযান ও তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। অননুমোদিত পথে চলাচলের চেষ্টা কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা না করার জন্য এসব নৌযানকে হুঁশিয়ার করেছেন বাহিনীটির কমান্ডার।
মঙ্গলবার এ বিষয়ে দেওয়া এক সতর্কবার্তায় আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়েই বলেন, হরমুজ প্রণালি অননুমোদিত কোনো পথ পরীক্ষা করার কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার জায়গা নয়।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অননুমোদিত পথ পরীক্ষা করার বা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার কোনো স্থান নয়।’
গত কয়েক মাসে ইরানের সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা বেশ কয়েকটি জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ ও হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ পর্যন্ত কয়েক ডজন নৌযান এ ধরনের ঘটনার শিকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: তাসনিম নিউজ।