বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি।

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।

এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর