রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২

অনলাইন ডেস্ক: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমার অংশবিশেষ, মাদকদ্রব্য, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১১ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর