বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চৌহালীতে জামায়াতের পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের চৌহালীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের ভোট কেন্দ্রের বুথ ভিত্তিক ‘পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮নভেম্বর) দিনব্যাপী স্থানীয় একটি অডিটরিয়ামে চৌহালী উপজেলার বুথ ভিত্তিক প্রায় ২৫টি ভোট কেন্দ্রের বিভিন্ন দু’শতাধিক নারী ও পুরুষ এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সিরাজগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।

চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মোঃ ছালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, চৌহালী উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাশার মিয়া,বেলকুচি উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আক্কাস আলী, সিরাজগঞ্জ-৫ আসন কমিটির ডিজিটাল ক্যাম্পিইন পরিচালক ডাঃ রুহুল আমীন,জামায়াত নেতা আব্দুল হালিম আনছারী,রবিউল ইসলাম ও ছাত্রনেতা তুষার প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তাো বলেন, জামায়াতের প্রতি সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,তার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য ভোট কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদেরকেই বলিষ্ঠ ও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর