বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫



অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলের মাঠে মোশারফ হোসেন নামের জনৈক্য ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে নগদ ৯৫ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা ফেরত দেয়ায় মুচলেকায় তার তিন সহযোগীদের ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর