শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১ বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মা-মেয়েকে হত্যার পর যেখানে আত্মগোপনে ছিলেন গৃহকর্মী, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার স্বামী রাব্বীকে আটক করেছে পুলিশ। লায়লা ও নাফিসাকে হত্যার পর গৃহকর্মী আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠি চলে যান। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ বলছে, গৃহকর্মীর স্বামী রাব্বীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেফতার দেখানো হবে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। গত দুইদিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়। আয়েশা তার শশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়।

তিনি বলেন, দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছেন। দুজনকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো সামনে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর