মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে এক গরু ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বাড়িতে টিনের গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি করছে চোরচক্রের সদস্যরা। বুধবার মধ্যে রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে পৃথক দুই বাড়িতে থেকে পিকাআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে হালুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী নাসির মন্ডলের টিনের গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।
এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায়আড়াই লাখ) টাকা। এর কিছুক্ষণ পর একই গ্রামের বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বজলুর রহমানের বাড়িতেও হানা দেয় চোরচক্র। তারা গোয়ালঘরের তালা ভেঙে দুইটি গরু একটি নীল রঙের পিকআপে তুলতে গেলে গরুর মালিক বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে ৩ থেকে ৪ জনের গরু নিয়ে চোরচক্র দ্রুত পিকআপ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আনুমানিক বাজার মূল্য প্রায় (দেড় লাখ) টাকা। তবে এ ঘটনায় গরু দুটি উদ্ধার যায়নি।

স্থানীয়রা আরও বলেন, গ্রামের দুটি বাড়িতে ধারাবাহিকভাবে গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সাতটি গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ঘটনা স্থলে এসে পরিদর্শন করছি এখন পর্যন্ত কোনো লিখত অভিযোগ কেউ করেনি।পুলিশের একটি টিম চোর শনাক্ত ও গরু উদ্ধারের জন্য কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর