নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
শুরুতে পাওয়ার প্রেজেন্টিশনও মূল প্রবন্ধ নৌযানে উন্নয়ন মূলক ভিডিও চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মাহমুদা খাতুন।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবী সমিতি’র নৌযান মালিক সমিতি নেতৃবিন্দ প্রমুখ।